Swami Vivekananda Scholarship 2022 | বিকাশ ভবন স্কলারশিপ [Apply Online]

১৬ নভেম্বর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি বছরের মতো বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ 2021 -এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেন।  এই স্কলারশিপে আবেদন করলে প্রতিমাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত মাসিক বৃত্তি পাবেন ছাত্র- ছাত্রীরা ।এই স্কলারশিপের অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাঠরত পড়ুয়ারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, পলিটেকনিক সহ পেশাদারী কোর্সে  এর আবেদন করতে পারবেন।
বিকাশ ভবন স্কলারশিপ 2021| Swami Vivekananda Merit Cum Means Scholarship [Apply Online]
 

 

{getToc} $title={Contents}

 

বিকাশ ভবন স্কলারশিপ 2022| Swami Vivekananda Merit Cum Means Scholarship [Apply Online]

পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের
পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ
2021 বা মেরিট কাম মিনস স্কলারশিপ 2021 -এ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই স্কলারশিপে আবেদন করলে প্রতিমাসে ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।  

$ads={1}

পাঁচ হাজার দিয়ে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি শুরু করুন 

 

বিকাশ ভবন স্কলারশিপ 2022  
স্কলারশিপের নাম বিকাশ ভবন স্কলারশিপ বা মেরিট কাম মিনস স্কলারশিপ
প্রদানকারী দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর
টাকার পরিমান প্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ১৬ নভেম্বর, ২০২১
আবেদন শেষ ফেব্রুয়ারি, ২০২২
অফিশিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in
হেল্পলাইন নম্বর ১৮০০১০২৮০১৪

 

              Gratuity calculation Formula

বিকাশ ভবন স্কলারশিপ আবেদনের যোগ্যতা 2022

যে কোর্সে ভর্তি হয়েছেন

সর্বনিম্ন নম্বর

উচ্চ মাধ্যমিক

মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর

স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা)

উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর

স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন)

গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর

পলিটেকনিক

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর

$ads={2}

যোগ্যতা | Eligibility Criteria

1) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
2) বছরে মোট আয় আড়াই লক্ষ টাকার বেশি নাা হয় |
3) ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ বা অন্য
যেকোন সরকারি স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা যেকোনো সরকারি স্কলারশিপ -এর
সুবিধা ভোগ করছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারবেন না।

বিকাশ ভবন স্কলারশিপ টাকার পরিমান 2022

উচ্চমাধ্যমিক স্তর      মাসে ১০০০ টাকা
স্নাতক স্তর      মাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত
স্নাতকোত্তর স্তর      মাসে ২০০০- ৫০০০ টাকা পর্যন্ত
পলিটেকনিক      মাসে ১৫০০ টাকা

 

বিকাশ ভবন স্কলারশিপ আবেদন পদ্ধতি 2022

সরাসরি অনলাইনে মাধ্যমে এই স্কলারশিপ আবেদন করা যেতে পারে| www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

1) ছাত্র-ছাত্রীরা প্রথমে রেজিস্ট্রেশন করার পর নিজের কোর্স এর উপর ভিত্তি করে নিজের ডিরেক্টরেট নির্বাচন করবেন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিচে দেওয়া হল-

  • উচ্চমাধ্যমিক                       Directorate of School Education
  • স্নাতক ও স্নাতকোত্তর :        Directorate of Public Instruction
  • মেডিকেল কোর্স:                  Directorate of Medical Education
  • পলিটেকনিক কোর্স:            Directorate of Technical Education and Training
  • ইঞ্জিনিয়ারিং:                         Directorate of Technical Education

2) উপরের ধাপগুলো পর আবেদনকারীকে নিজের নাম মোবাইল নাম্বার ইমেইল আইডি সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে| এই ধাপ সম্পন্ন করার পর স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন আইডি আসবে সেটি যত্নসহকারে রাখবেন |পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।

3) লগইন করার জন্য অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেখুন|

      Groww অ্যাপ খুলুন এবং বিনিয়োগ করুন

প্রয়োজনীয় ডকুমেন্টস

 আবেদন করার সময়  ডকুমেন্টস গুলি   নিচে দেয়া হল সেগুলি আপলোড করতে হবে –

১) জন্মের শংসাপত্র/ (মাধ্যমিকের এডমিট কার্ড)
২) Last মার্কশীট /(মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা স্নাতক ইত্যাদি)
৩)  এডমিট কার্ড(Last)
৪) পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র
৫) আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
৬) ব্যাংকের পাসবুক
৭) নতুন কোর্সে ভর্তির রশিদ

 ডকুমেন্টগুলো পিডিএফ  ফরম্যাটে আপলোড করতে হবে যার সাইজ 1mb বেশী হবেনা|

বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর

প্রতিবছর
পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা
বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। অনলাইন আবেদন
সংক্রান্ত যেকোন প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর- ১৮০০১০২৮০১৪, বিকাশ ভবন স্কলারশিপ ইমেল আইডি- helpdesk.svmcmwb@gov.in

বিকাশ ভবন স্কলারশিপ Last date

 বিকাশ ভবন স্কলারশিপ Last date হল ফেব্রুয়ারি, ২০২২।

বিকাশ ভবন স্কলারশিপ Apply Now

 

Frequently Asked Questions (FAQ)

1. বিকাশ ভবন স্কলারশিপ কবে থেকে আবেদন শুরু হবে?

উঃ 16 নভেম্বর

2. এই  স্কলারশিপ -এ কত টাকা পাওয়া যায়?

উঃ  শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।

 
3. হেল্পলাইন নম্বর কত?

উঃ 18001028014

4. স্কলারশিপ কীভাবে আবেদন করবো?

উঃ  অনলাইনে আবেদন করতে হবে। এই post a  সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আলোচনা করা হয়েছে।

  

 বিবেকানন্দ স্কলারশিপ 2022 -এ অনলাইনে আবেদন করতে আগ্রহী হলে নিচের লিংকে ক্লিক করুন- 👇👇👇

Bikash Bhaban Scholarship: Apply Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *